সিন্দুকটি কিরযথ জারিম থেকে আনা হয়েছিল
1. দায়ূদ তাঁর সেনাবাহিনীর সমস্ত অধ্যক্ষদের সঙ্গে কথা বলার পর
2. ইস্রায়েলের লোকদের এক জায়গায় জড়ো করে বললেন, “প্রভুর যদি ইচ্ছে হয় এবং তোমরা সকলেও যদি তাই মনে কর, তাহলে ইস্রায়েলের সর্বত্র আমাদের সহ-নাগরিক ও জ্ঞাতিদের, যাজক ও লেবীয়দের সবাইকে, যাঁরা বিভিন্ন শহরে ও তার আশেপাশে আমাদের জ্ঞাতিদের সঙ্গে বাস করেন, তাঁদের খবর পাঠিয়ে আমাদের সঙ্গে য়োগ দিতে বলা হোক
3. তারপর আমরা সাক্ষ্যসিন্দুকটা জেরুশালেমে আমাদের কাছে ফিরিযে আনি
4. দায়ূদের সঙ্গে ইস্রায়েলের সমস্ত লোকরা এক মত হল এবং তারা সকলে ভাবল এটিই আমাদের করা উচিত্
5. কিরিযত্-য়িযারীম থেকে সাক্ষ্যসিন্দুক ফিরিযে আনার জন্য মিশরে সীহোর নদী থেকে লেবো হমাত শহর পর্য়ন্ত ইস্রায়েলের সকলকে জড়ো করলেন
6. তারপর দায়ূদ ও এই সমস্ত লোকরা মিলে যিহূদার বালা (অর্থাত্ কিরিযত্-য়িযারীমে) সাক্ষ্যসিন্দুক ফিরিযে আনতে গেলেন
7. সবাই মিলে সাক্ষ্যসিন্দুকখানা অবীনাদবের বাড়ি থেকে বের করে নতুন একটা ঠেলা গাড়িতে বসালেন
8. দায়ূদ ও ইস্রায়েলের লোকরা বাঁশি, বীণা, ঢাক, খোল, কর্তাল, শিঙা বাজিযে ঈশ্বরের বন্দনা গান গেযে ঈশ্বরের সামনে উত্সব পালন করছিলেন
9. কীদোনের শস্য মাড়াইযের উঠান পর্য়ন্ত আসার পর য়ে ষাঁড়গুলো গাড়ি টানছিল তারা হোঁচট খাওয়ায সাক্ষ্যসিন্দুকটা প্রায় পড়ে যাচ্ছিল, উষঃ কোনমতে হাত বাড়িযে সিন্দুকটাকে আটকালেন
10. কিন্তু ঐ সিন্দুক স্পর্শ করার অপরাধে রুদ্ধ প্রভু ঘটনাস্থলেই উষের প্রাণ নিলেন
11. এই ঘটনায দায়ূদ অত্যন্ত রুদ্ধ হন
12. ঈশ্বরের রোষে ভয় পেয়ে দায়ূদ বললেন, “আমি আর এই সাক্ষ্যসিন্দুক আমার কাছে নিতে পারব না!”
13. তাই দায়ূদ সাক্ষ্যসিন্দুকটি দায়ূদ নগরে নিজের কাছে না এনে গাতের ওবেদ-ইদোমের বাড়িতে রেখে এলেন
14. সাক্ষ্যসিন্দুকটা তিন মাসের জন্য ওবেদ-ইদোমের বাড়িতে রাখা হয়েছিল